মাগুরা মুক্ত দিবসে ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র শুভেচ্ছা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

আজ ৭ ডিসেম্বর ‘মাগুরা মুক্ত দিবস’। ১৯৭১ সালের এইদিনে মাগুরা পাক হানাদার মুক্ত হয়। সেদিন থেকে এ দিনটিকে মাগুরায় শত্রুমুক্ত দিবস বা ‘মাগুরা মুক্ত দিবস’ হিসেবে পালন করা হয়।

মাগুরাবাসীকে মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যান সমিতি’ ঢাকা।

‘মাগুরা মুক্ত দিবস’ উপলক্ষে পাঠানো শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, ”বিজয়ের মাসে মাগুরা মুক্ত দিবসের এই দিনে আমাদের দৃঢ় প্রচেষ্টা হোক সকল অপশক্তিকে রুখে দিয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা।”

শুভেচ্ছা বার্তায় সংগঠনের সহঃ সভাপতি উজ্জল কান্তি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ডাঃ বিনয় কুমার দাস, সনৎ কুমার সেন, পবিত্র কুমার ঘোষ, ডাঃ মৃন্ময় কুমার বিশ্বাস, যুগ্মঃ সাধারন সম্পাদক – লিপন ঘোষ, কোষাধ্যক্ষ অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, সহঃ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর হালদার, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনেষ অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদিক শ্রাবণী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ অধিকারী, সমাজ কল্যাণ সম্পাদক প্রনয় বিশ্বাস, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিথুন অধিকারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহা সবাইকে মাগুরা মুক্ত দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: