মাগুরার সর্বত্রই নির্বাচনী আমেজ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবার মাঝে এক ধরনের নির্বাচনী আমেজ লক্ষ করা যাচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে দেশের সবকয়টি রাজনৈতিক দল।

রবিবার ২ ডিসেম্বর জাতীয় সংসদের মাগুরার দুটি আসনে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলী আকবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের পর ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয় তারা হলেন-

মাগুরা-১ আসনে আ’লীগের প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর, বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান, জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. হাসান সিরাজ সুজা, এম এ আওয়াল (জাসদ রব), মোতাসিম বিল্লাহ (বিএনএফ), নাজিরুল ইসলাম ( ইসলামী আন্দোলন, বাংলাদেশ), কাজী তৌহিদুল ইসলাম (এনপিপি) এবং

মাগুরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, বিএনপির এ্যাড. নিতাই রায় চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোস্তফা কামাল।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলী আকবর জানান, মাগুরার দুটি আসনে ১৪জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে মাগুরা- ১ আসনে ৩ জন এবং মাগুরা-২ আসনে ১জন প্রার্থী রয়েছেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: