মাগুরায় ফেনসিডিলসহ আটক ২

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

দুই মাদক ব্যবসায়ীকে ২১ লিটার তরল ফেন্সিডিলসহ আটক করেছে রামনগর হাইওয়ে ফাঁড়ির পুলিশ।বৃহস্পতিবার বিকেলে মাগুরা সদর উপজেলার রামনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো – বরিশাল কালিবাড়ি এলাকার মহিউদ্দিন তালুকদারের ছেলে রাহাত তালুকদার (৪০) এবং ভোলা জেলা শহরের ওয়েষ্ট্রান পাড়ার সুবল বনিকের ছেলে গৌতম বনিক (৩৮) বৎসর। আটককৃত দুইজনের কাছে বিশেষ কায়দায় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় থাকা তরল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রামনগর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট গৌরব রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রামনগর এলাকায় যাত্রীবাহী একটি মাহেন্দ্র গাড়ি তল্লাশি চালোনো হয়। এ সময় ২১ লিটার তরল ফেনসিডিলসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: