মাগুরায় নিরবিচ্ছিন্ন গণসংযোগে ব্যস্ত জেলা যুবলীগ

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর নির্বাচনের নির্ধারণ করা হয়েছে।তফসিল ঘোষণার খবরে মাগুরা জুড়ে চলমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির পালে হাওয়া লেগেছে। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গনসংযোগে ব্যস্ত। প্রতিটি এলাকায় দল বেঁধে প্রচারনা চালাচ্ছেন নেতাকর্মীরা। বর্তমানে মনোনয়নের সাক্ষাতকারকে কেন্দ্র করে বেশিরভাগ জেলা নেতা ঢাকায় অবস্থান করলেও নিরবিচ্ছিন্ন প্রচারনা চলছেই।

আজ বিকালে শ্রীপুরের রাধানগর বাজারসহ কাদিরপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নেতৃত্বে প্রচারনা চালান যুবলীগ নেতাকর্মীরা। উপস্থিত নেতাকর্মীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করে বলেন, নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। মাগুরার প্রতিটি মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন।

প্রচারনার বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্বাবধানে চলছে নিরবিচ্ছিন্ন প্রচারণা। আমাদের এই প্রচারণায় থাকছে দেশরত্ন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প। যে উন্নয়ন গত দশ বছর মানুষ দেখে আসছে। জনগণ মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো নৌকায় ভোট দিয়ে যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ করে দেন- এজন্যই আমাদের এই প্রচারণা। মানুষ আর অনুন্নয়নের পথে থাকতে চান না। মাগুরাতে তাই নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি উন্নয়নের জয় হবেই।

 

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: