মাগুরায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরায় এক অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

মাগুরা সদর থানার এস আই আশরাফ জানান, আজ (১২ নভেম্বর) সোমবার সকালে খবর পেয়ে মাগুরা পৌর এলাকার বরুনাতৈল এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনে জিনসের প্যান্ট ও শার্ট ছিল। ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশের একটু পাশে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। তবে এলাকাবাসী কেউ তাকে শনাক্ত করতে পারেননি। হত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হচ্ছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: