মাগুরায় বঙ্গবন্ধু কাপ, জিতেও ফাইনালে বাদ ঢাকা মোহামেডান

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে ঢাকা মোহামেডান বৃহস্পতিবার বিকালে ঢাকা শেখ রাসেল ক্রিড়া চক্রকে টাইব্রেকারে পরাজিত করে। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই ২-২ গোলে অপরাজিত থাকায় টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারন করা হয়।

টাইব্রেকারে ঢাকা মোহামেডান ঢাকা শেখ রাসেল ক্রিড়া চক্রকে ৭-৬ গোলে পরাজিত করে ফাইনালে উত্তির্ণ হয়।

কিন্তু টাইব্রেকারে জিতেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হয়নি মোহামেডানের। বাইলজ ভাঙায় সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরেও ‘জয়ী’ দল শেখ রাসেল ক্রীড়াচক্র।

জানাগেছে, মোহামেডান সেমিফাইনালে অন্য দলের দুই ফুটবলারকে খেলিয়েছে নিয়ম ভেঙে। শেখ রাসেলের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পরও তাই মোহামেডান টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘মোহামেডান সিও জুনাপিও ও জাত্তা মোস্তফাকে শেখ রাসেলের বিপক্ষে মাঠে নামিয়েছিল। কিন্তু এ দুজন এর আগে আছাদুজ্জামান একাডেমির হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন। এ জন্য বাইলজ মেনে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয় শেখ রাসেলকে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: