মাগুরায় পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময় সভা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা সদর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর মতবিনিময় সভা করেছেন।

বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল হুদা, অধ্যক্ষ কামরুজ্জামান চাঁদ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: