অবসরে জাপা সভাপতি খান জিয়াউল হক, আহবায়ক কমিটি গঠন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

রাজনীতিতে অবসর বলে কিছু নেই এমন প্রচলিত ধারনাকে বদলে দিয়ে মাগুরার প্রবীন রাজনীতিবিদ জেলা জাতীয় পার্টির সভাপতি খান জিয়াউল হক রাজনীতি থেকে অবসর গ্রহন করেছেন। বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রবীন এই নেতা আনুষ্ঠানিক ভাবে রাজনীতি থেকে অবসর গ্রহন করেন। এসময় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত খান জিয়াউল হক তার সংক্ষিপ্ত ব্যক্তব্যে সকলের মঙ্গল ও সফলতা কামনা করেন।

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা।

অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন রবিউল হক মিঠু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আছাদুজ্জামান, শ্রীপুর উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম সরোয়ার, মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খসরুল আলম খসরু, শালিখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল কুদ্দুস, জাতীয় যুব সংহতির সভাপতি শিকদার আলমগীর কবির, জাতীয় ওলামা পার্টির সভাপতি হাজী আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী নওশের আলী, ৪নং বগিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাক্তার ওহিদূজ্জামান সাহিদ, মুক্তার হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মীর মোঃ আলাউদ্দিন, মাষ্টার খলিলুর রহমান, এ্যাড. ফরিদ হোসেনসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইসঙ্গে এ্যাডঃ হাসান সিরাজ সুজাকে আহবায়ক, এ্যাডঃ রতন কুমার মিত্রকে ১নং যুগ্ম আহবায়ক ও খান রবিউল হক মিঠুকে সদস্য সচিব করে সর্বমোট ১১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: