‘শুভ দীপাবলি’- আজও অম্লান মাটির প্রদীপের সাবেকি দর্প

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

নতুন বছরের দীপাবলি নিয়ে এল নতুন উপহার। বাঙালির বহুদিনের প্রথা হল প্রদীপের উজ্জ্বল দীপশিখায় কালীপুজোর উৎসবে মেতে ওঠা। সে রীতিতে বদল ঘটেনি। কালীপূজা ও দিওয়ালী উপলক্ষে মাগুরা শহরের মৃৎশিল্পের দোকান জুড়ে এখন শুধু প্রদীপ আর প্রদীপ। মঙ্গলবার মাগুরা শহরের বিভিন্ন মৃৎশিল্পের বাজারে ঘুরে দেখা গেছে এ চিত্র।

মাগুরাতে দিওয়ালি ও কালীপূজা উপলক্ষে প্রতিটি সনাতন ধর্মালম্বীদের বাড়ি ও দোকানকে আলো দিয়ে সাজানোর প্রথা চালু রয়েছে। সে ক্ষেত্রে মোমবাতি ও বৈদ্যুতিক টুনি লাইটে ব্যবহৃত হলেও মাটির প্রদীপের স্থান সবার আগে। সেকারনে বেড়েছে মাটির প্রদীপের চাহিদা।

মৃৎশিল্পীরা জানান, বেশকয়েক বছর ধরে দিওয়ালি ও কালীপূজার সময় মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে উঠেছে।

মাটির প্রদীপের চাহিদা বাড়ার ফলে একদিকে যেমন মৃৎ শিল্পীদের লাভের পরিমাণ বাড়বে, ঠিক তেমনি মাটির জিনিস ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কিছুটা কমবে বলে মনে করছেন অনেকে।

মলিনতা মুছে দীপাবলির আলোকোজ্জ্বল সন্ধায় মাটির প্রদীপ তার নিজস্ব ঐতিহ্য নিয়ে সদর্পে বেঁচে থাক। বেঁচে থাক তার টান বাঙালির জীবনে ও বাঙালির মননে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: