মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পৃথক স্কুলের দাবি নিয়ে মাগুরা শহরে মানববন্ধন সমাবেশ করেছে (সেভ এণ্ড এনকারেজ টু ডেভেলপমেন্ট)- সেড নামে একটি বেসরকারি সংগঠন।
রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের চৌরঙ্গীমোড়ে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রতিবন্ধী সংগঠণের পরিচালক এবং সদস্যরা অংশ নেয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের পরিচালক চিত্রশিল্পী শামছুজ্জামান পান্না, ডা. কাজী তাসুকুজ্জামানসহ আরো অনেকে।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে রাষ্ট্রীয় আইনের পূর্ণ বাস্তবায়ণে শ্রবণ প্রতিবন্ধীদের জন্যে পৃথক শিক্ষা কার্যক্রম ও স্কুলের প্রতিষ্ঠার দাবি জানান তারা।

