গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাগুরার ভর্তি পরীক্ষার্থীদের ”হেল্প ডেস্ক”

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মাগুরার পরীক্ষার্থীদের সহযোগীতার জন্য ”হেল্প ডেস্ক” স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাগুরা জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন “বিকশিত মাগুরা ছাত্র পরিষদ”।

আগামী ০২ ও ০৩ নভেম্বর এবং ০৯ ও ১০ নভেম্বর ২০১৮ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মাগুরা থেকে আগত ছাত্র-ছাত্রীদের জন্যএই বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

বিকশিত মাগুরা ছাত্র পরিষদের সাধারন সম্পাদক মো: শাহজাহানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশেষ টিম কাজ করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি মো: আবির হাসান জানিয়েছেন, মাগুরার ছাত্র-ছাত্রীদের সহায়তার জন্য তাদের সিট প্লান, পরীক্ষার কেন্দ্র, আবাসিক ব্যবস্থাসহ যে কোনো সমস্যা সমাধানের জন্য এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সার্বিক প্রয়োজনে: রনি- 01718452578 সুমন- 01748267908 দেব- 01759058873 পলাশ- 01764647150 তালহা- 01759466812

-বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: