‘আমার ভাইয়ের রক্তে রাঙানো….

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলিতে পারি’। বাঙালি জাতি সত্যিকার অর্থেই ভোলেনি ভাষা শহীদদের। তাইতো সময়ের আবর্তে আবার যখন ফিরে আসে ভাষার মাস ফেব্রুয়ারি তখন সমগ্র জাতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করে ১৯৫২ সালে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করতে জীবন উৎসর্গকারি বরকত, সালাম, রফিক, জব্বার, শফিকসহ নাম না জানা অসংখ্য দেশপ্রেমিকের।

ভাষার জন্য জীবন দেয়ার ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল। অসংখ্য মানুষের জীবন উৎসর্গের মাধ্যমেই বাংলা আজ বিশ্বের অন্যতম ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে। বাংলা অমর। বাংলার মৃত্যু নেই।

মাগুরা নিউজের পক্ষ থেকে সকলকে জানাই ভাষার মাসের শুভেচ্ছা।

– ফাইল ছবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: