মাগুরানিউজ.কম:
বিশেষ প্রতিবেদক-
দুর্গাপূজা উপলক্ষে উৎসবমুখর মাগুরা। মাগুরা জেলায় এ বছর ৬৪৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু জানান, মাগুরা সদরে ২২৫টি, শালিখায় ১৬২টি, মহম্মদপুরে ১২৩টি ও শ্রীপুর উপজেলায় ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
শান্তিপূর্ণভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে টিম কাজ করছে।

