মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য, নানা অনুষ্ঠানাচারের মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরো সুসংহত করুক, সবার জন্য কল্যাণ বয়ে আনুক- এটাই আমি প্রত্যাশা করি’।

