মাগুরায় কেঁচো খুঁজতে গিয়ে ভয়ংকর সাপ ! আটক ছদ্মবেশী কারাগারে

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় কেঁচো খুঁজতে গিয়ে বেড়িয়ে এসেছে সাপ ! প্রবাদের মতোই ঘটনা ঘটেছে মাগুরা সদর উপজেলার চেঙ্গারডাঙ্গী গ্রামে।

পুলিশ জানায়, আটক ছদ্মবেশী মিলন চেঙ্গারডাঙ্গী গ্রামের চয়ন বিশ্বাস নামে এক যুবককে সেনাবাহিনীতে চাকরী দেবার কথা বলে ৬লক্ষ টাকা নেয়। পরে চাকরী ও টাকা না পেয়ে চয়ন বিশ্বাস ডিবি পুলিশের কাছে অভিযোগ করে।এ অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে মিলনকে শশুর বাড়ি থেকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদ ও পুলিশী তদন্তে তার বিষয়ে সন্দেহজনক অনেক তথ্য বেরিয়ে আসে।

এস আই সালাহউদ্দিন জানান, মিলন চেঙ্গারডাঙ্গী গ্রামে ৪বছর আগে নিজেকে মিলন চক্রবর্তী হিসাবে পরিচয় দিয়ে মিতা বিশ্বাস নামে গ্রামের এক কলেজ ছাত্রীকে বিয়ে করে। তারপর থেকে সে শ্বশুর বাড়িতেই অবস্থান করছিল। গলায় পৈতা ঝুলিয়ে পুরদস্তর পুরোহিত সেজে মিলন ঠাকুর নামে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন বাড়িতে পূজা-অর্চণাও করে আসছিল। এমনকি ডজনের উপরে হিন্দু বিয়েও পড়িয়েছে সে। এ ছাড়া চাকুরী দেয়াসহ নানা প্রতারণা করে আসছিল।

প্রাথমিক তদন্ত করতে গিয়ে দেখা গেছে তার পূর্বের নাম আশিকুর রহমান মিলন। পিতা মৃত লুৎফর রহমান, গ্রাম কাঞ্চন নগর উপজেলা ডুমুরীয়া জেলা খুলনা। সে হাফেজী মাদরাসা থেকে ১৮ পারা কোরআনের হাফেজ। মিলন পুলিশের কাছে ইসলাম ও সনাতন ধর্মের দুধরনের পরিচয় ব্যবহারের কথা স্বীকার করেছে। গত তিন বছরে তিনি প্রায় অর্ধশত বার ভারতে গেছেন। তাছাড়া দুই দেশেই তার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। খুলনায় গ্রামের বাড়িতে তার প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে। 

কোন অপরাধ করে আত্মগোপনে রয়েছে বা কোন অপরাধ সংগঠনের জন্য এখানে অবস্থান তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এস আই সালাহউদ্দিন।

এদিকে, তথ্য প্রযুক্তি ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় হাফেজ আশরাফুল ইসলাম মিলন ওরফে পুরোহিত মিলন চক্রবর্তীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। আদালত তার জামিন না মন্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: