মাগুরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি বলেছেন, ‘তথ্য-প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হচ্ছে যা দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে। ইতিমধ্যে অনেকেই আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে বিপুল অর্থ উপার্জন করছে। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ, সমৃদ্ধ হবে সার্বিক অর্থনীতি।’

মাগুরায় আজ বৃহস্পতিবার থেকে কালেক্টরেট চত্বরে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী ব্যক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতিকুর রহমান। বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ,  আওয়ামী লীগ নেতা আবু নাসির বাবলু প্রমুখ।

মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি  প্রতিষ্ঠানের ৬১টি স্টল বসেছে। এসব স্টলে আধুনিক ডিজিটাল সেবা পদ্ধতির নানা বিষয় উপস্থাপিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: