মাগুরানিউজ.কম:
মাগুরাতে অনেক স্কুলেই নিজেদের তৈরী শহীদ মিনারে শিক্ষার্থীরা ফুলেরতোড়া, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদণ করেছে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের।
ছবিতে মাগুরা সদরের হাজরাপুর এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কলাগাছ, বাঁশ ও কাগজ দিয়ে নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই উদ্যোগ হয়তোবা আগামীতে তাদের ছোট ভাই-বোন দেখে উদ্ধুদ্ধ হবে। পরবর্তীতে তারাও এভাবেই শ্রদ্ধা জানাবে ভাষা শহীদদের। হয়তোবা একদিন প্রতিটি গ্রামে ২১শে ফেব্রুয়ারির ভোরে গ্রামবাসীরা গেয়ে উঠবেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি……’। আর শহীদ মিনার ভরে যাবে ফুলে ফুলে।



