মাগুরানিউজ.কম:
একুশ স্মরণে চলছে মাগুরার ১০২১ ব্যাগ রক্ত সংগ্রহের কর্মসূচি। মাগুরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০২১ ব্যাগ রক্ত সংগ্রহের কর্মসূচি সকাল ৮.০০ থেকে শুরু হয়েছে, চলবে বিকাল ৪.০০ টা পর্যন্ত। সকাল ৮:০০ টায় প্রভাতফেরি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এই রক্ত দান কর্মসূচির শুভ উদ্ভোধন করা হয়।
মোট আটটি ভেন্যুতে এই রক্ত সংগ্রহ কর্মসূচি চলছে। ভেন্যুগুলো হল-
১) জেলা প্রশাসক, মাগুরা মহোদয়ের কার্যালয়।
২) মাগুরা পৌরসভা, মাগুরা।
৩) পিটিআই মাগুরা।
৪) আছাদুজ্জামান স্টেডিয়াম, মাগুরা।
৫) সিভিল সার্জনের কার্যালয়, মাগুরা।
৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহম্মদপুর, মাগুরা।
৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শালিখা, মাগুরা।
৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শ্রীপুর, মাগুরা।


