প্রভাত ফেরিতে মাগুরা শহরে মানুষের ঢল

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধি-

শ্রদ্ধা-ভালবাসায় ভাষাশহিদদের স্মরণ করতে কাকডাকা ভোর থেকে শহিদ মিনারে ঢল নামে হাজারো মানুষের। শ্রদ্ধা জানাতে ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠি বা ভাষা ভুলে সব শ্রেণি-পেশার মানুষ ছিলেন এক কাতারে। অহিংস জাতি গঠনের প্রত্যয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিলো ভাষার অধিকার ফুল আর শ্রদ্ধায় তাদের আজ স্মরণ করছে জাতি।

হাতে ফুল, বুকভরা শ্রদ্ধা, কণ্ঠে অমর একুশের গান। এ যেনো রক্তের ঋণশোধের, ব্যর্থ প্রচেষ্টা! প্রাণভরে মায়ের ভাষা বলার অধিকার যারা দিয়ে গেছেন, তাদের কাছে জাতি চিরঋণী।তাদের স্মরণে তাই সব মত-পথ গিয়ে মিশেছে স্মৃতির মিনারে। ৬৬ বছরে এতোটুকুও শোধ হয়নি ফাগুণের স্মৃতিবিজড়িত শহিদদের রক্তের ঋণ। মায়ের ভাষাকে রক্ষার শপথ নিয়ে সেদিন যারা নিজেদের রক্তে রাজপথ রাঙিয়ে ছিলেন, তাদের  স্মরণে তাই নেমেছিলো ঢল।  

ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় প্রভাত ফেরি। সর্বস্তরের জনগণ স্বতস্ফুর্তভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: