মাগুরানিউজ.কমঃ
রাত পোহালেই শুক্লা পঞ্চমীর পূণ্য তিথি। শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের এ তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাই মাগুরা জুড়ে চলছে সাজ-সজ্জা, গেট-প্যান্ডেল নির্মাণসহ ব্যাপক প্রস্তুতি।
চারদিকে সাজ-সাজ রব। রাত পোহালেই বিদ্যার দেবী সরস্বতীর বন্দনায় মেতে উঠবে ভক্তরা। মাগুরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ মণ্ডপগুলোতে চলছে প্যান্ডেল ও প্রতিমা স্থাপনের কাজ। শহরের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপন করা হচ্ছে।
দেবীকে বরণে পুরোপুরি প্রস্তুত সরকারি কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা মণ্ডপগুলো। আগামীকাল যথাযথ ধর্মীয় রীতি ও আচার মেনে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে বলে জানালেন আয়োজকরা।


