রংপুরে লাঙ্গলের জয়, মাগুরা জেলা জাতীয় পার্টির অভিনন্দন

মাগুরানিউজ.কম: নিউজ ডেস্ক –

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বরাবরের মতো জাতীয় পার্টি, পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও লাঙ্গলের প্রতি অবিচল আস্থা রাখায় রংপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এ্যাড. হাসান সিরাজ সুজা এবং মাগুরা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রতন কুমার মিত্র।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই অভিনন্দন জানান নেতৃদ্বয়।

এ্যাড. হাসান সিরাজ সুজা বলেন, ”এরশাদ, জাতীয় পার্টি আর রংপুরের জনতা একে অপরের পরিপূরক। রংপুরবাসী জাতীয় পার্টির আত্মার পরম আত্মীয়। বরাবরের মতো এবারো তারা লাঙল মার্কাকে তাদের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করায় জাতীয় পার্টির সারাদেশের নেতাকর্মীদেরও অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে আমাদের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফাকে অভিনন্দন জানাচ্ছি।

এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সরকার, নির্বাচন কমিশন, রংপুরের স্থানীয় প্রশাসন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীদেরও অভিনন্দন জানাচ্ছি।”

এ্যাড. রতন কুমার মিত্র বলেন, ”রংপুরবাসী হলো জাতীয় পার্টির প্রাণশক্তি। তারা সেটা বারবার প্রমাণ করেছে। এবারো তারা লাঙলের উপর ভরসা রাখায় আমি মাগুরা জেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মী ও মাগুরাবাসীর পক্ষ থেকে রংপুরবাসীকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফাকে।

একই সঙ্গে এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: