মাগুরাবাসীকে বিজয়ের শুভেচ্ছায় মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা

মাগুরানিউজ.কম: নিউজ ডেস্ক – 

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’র নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবসের বার্তায় সকলকে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্র বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে; যার নেতৃত্বে বাঙালি জাতি তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল।

বিবৃতিতে নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের অমর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল সহায়ক শক্তির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: