মাগুরা-যশোর সড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

মাগুরা-যশোর সড়কে বাস উল্টে খাদে পড়ে মাকসুদুর রহমান (৫০) নামে মসজিদের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০জন আহত হয়েছেন।

সোমবার সকাল নয়টার দিকে যশোর-মাগুরা সড়কের বাঘাড়পাড়া থানার কেষ্টপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদুর রহামান যশোর শহরের নিউমার্কেট ‘এ’ ব্লকের মসজিদের মুয়াজ্জিন ও মাগুরা সদরের মহিশাডাঙ্গা গ্রামের মান্নান মোল্যার ছেলে।

যশোর ফায়ার সার্ভিজের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম ও খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান জানান- যশোর থেকে ছেড়ে আসা মাগুরাগামী একটি বাস (চট্টমেট্রো-চ-১৭৪৪) বাঘারপাড়া উপজেলার কেষ্টপুর গ্রামে পৌঁছার পর চালক যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি খাদে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাবিবুর রহমান ভূইয়া জানান, হাসপাতালে আনার আগেই মাসুদুর মারা যান। আহতদের মধ্যে রাবেয়া খাতুন নামে একজনের অবস্থা বেশি খারাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: