মাগুরায় বণ্যাঢ্য আয়োজনে ছাত্রলীগের পুনর্মিলনী ২০১৭

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
আজ সকাল থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত মাগুরা শহর। মিছিল সহকারে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে জড়ো হতে শুরু করে রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হাজার হাজার নেতাকর্মী। সেখানে রীতিমতো উৎসবমুখর পরিবেশের সূচনা হয়।
৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুণর্মিলনী ২০১৭ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের হেভিওয়েট নেতারা আজ মাগুরা এসেছেন।
 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহ সভাপতি গোলাম ফাত্তাহ, মুন্সি রেজাউল ইসলাম, আলহাজ্ব রোস্তম আলী, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামসহ নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি ডা. তোফাজ্জেল হক চয়ন, আবু হুসাইন বিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ শওকতুজ্জামান সৈকত, সহ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ, আল্লামা ইকবাল, এনামুল হক প্রিন্স, তিতুমির কলেজের সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার, ঢাবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশি, ঢাকা কলেজ শাখার যুগ্ম আহবায়ক ইকবাল হোসাইন, ইডেন কলেজের যুগ্ম আহবায়ক বিপাশা খাতুন রনিসহ অন্যরা।

অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে মুখরিত পুরো শহর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: