পিএসসিতে মাগুরায় ৪২ কেন্দ্রে পরিক্ষার্থী ১৬হাজার ৭শ ৭৭

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

১৯ নভেম্বর রবিবার শুরু হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরিক্ষা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে- মাগুরা জেলার প্রাথমিক বিদ্যালয় ও বেশকিছু কিন্ডারগার্টেন মিলিয়ে মোট ১৬হাজার ৭শ ৭৭ জন শিক্ষার্থী এ পরিক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে মেয়ে পরিক্ষার্থী ৮ হাজার ৫শ ৮৪ ও ছেলে পরিক্ষার্থী ৮ হাজার ১শ ৯৩জন।

জেলা শিক্ষা অফিসার মো: রুহুল আমিন জানান- পিএসসি পরিক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে জেলায় মোট ৪২টি পরিক্ষাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেহেতু এটি কোমলমতি ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পাবলিক পরিক্ষা সে কারণে যেন কোন সমস্যা সৃষ্টি না হয় সেজন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি।

বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকমন্ডলী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রবেশপত্রসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সঙ্গে নেয়াসহ পরিক্ষা ভাল করার বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: