মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যস্ততা এখন চরমে। ১৮ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে মিলনমেলা। দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী ২০১৭ উপলক্ষে লাইটিং, পোস্টার, প্ল্যাকার্ডে রঙিন হয়ে উঠছে পুরো শহর। শহরের রাস্তার দুপাশে ও বিভান্ন দেয়ালে নান্দনিক নানা উপস্থাপনা সবার দৃষ্টি আকর্ষন করছে।
আজ দুপুরে শহরের সৈয়দ আতর আলী সড়কে শহরসজ্জার কাজ তত্বাবধানকালে জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ রেজাউল জানান, দিনটিকে উৎসবমুখর ও আয়োজন সফল করতে ইতিমধ্যে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষের পথে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নানাবিধ আয়োজনে দিনটি উদযাপন করা হবে।
রেজাউল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে অশুভ চক্রান্তকে প্রতিহত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা।
এসময় উপস্থিত ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সোহরাব হোসেন সবুজ বলেন, ‘প্রতিটি সদস্যের আন্তরিক প্রচেষ্টায় আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
আয়োজনের সূচি-



