মাগুরানিউজ.কম:
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক জাতীয় জুনিয়র টিটি শুরু হয়েছে। বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া ২৬ জেলা ও বিভাগীয় এবং তিনটি সার্ভিসেস দলের খেলোয়াড়রা নিজ নিজ দলের প্লেকার্ড হাতে মার্চপাস্ট করেন। উদ্বোধনী দিনে বালক দলগত বিভাগে মাগুরা, রাঙ্গামাটি, সাতক্ষীরা, রংপুর, গাইবান্ধা, খুলনা, যশোর, পাবনা ও বাগেরহাট জেলা জিতেছে। বালিকা দলগতে বাংলাদেশ সেনাবাহিনী, গাইবান্ধা, জামালপুর, নড়াইল, রাজশাহী, পাবনা, যশোর ও বাংলাদেশ আনসার নিজ নিজ খেলায় জিতেছে।


