মাগুরানিউজ.কম:
মাগুরায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্টিত হয়েছে। ঐতিহাসিক নোমানি ময়দানে জেলা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মো: রইস উদ্দিন ঈদের নামাজের ইমামতি করেন।
কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি এই জামাতে ঈদের নামাজ আদায় করেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরমেয়রসহ জেলার সর্বস্তরের মানুষ এই ঈদ জামাতে অংশ নেন।
নামাজ আদায় শেষে মুসল্লীরা দেশ ও জাতির মঙ্গল ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ ছাড়া শহরের দরি মাগুরা, দোয়ারপাড়, পারনান্দুয়ালী, ভায়না, শান্তিবাগ, ঢাকারোড, মীরপাড়া, পারলা, নান্দুয়ালীসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।
জেলার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলাতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।


