মাগুরানিউজ.কমঃ
তাইজুল ইসলামের বলে হ্যাজেলউড এলবিডাব্লিউ হতেই বিজয়োল্লাসে মাতল বাঙালি। অবশেষে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া বধ! ১১ বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে এসে প্রথম ম্যাচেই পরাজয়ের স্বাদ নিল বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার স্পিনারদের ঘূর্ণিজাদুতে ২০ রানে কুপোকাত হলো স্টিভেন স্মিথের দল।


