শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছায় ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি’

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদক-

আজ সোমবার (১৪ আগস্ট) শুভ জন্মাষ্টমী। পৃথিবী থেকে দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাই শ্রীকৃষ্ণের আবির্ভাবকে জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। 

জন্মাষ্টমী উপলক্ষে বার্তায় সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকায় বসবাসরত মাগুরা জেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিত সংগঠন মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি।

দেশের হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি নেতৃবৃন্দ দেশের মানুষকে আহ্বান করেন যে তারা যেন ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: