মাগুরানিউজ.কমঃ
‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইনকে সামনে রেখে বুধবার সকালে মাগুরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টশন সভা আয়োজন করা হয়। এতে জানানো হয়, মাগুরায় ১লক্ষ ৭হাজার ৫শ ৪০জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক টানা এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন মো: ছাদুল্লাহ বলেন, ‘যেখানেই থাকুন না কেন যে কোন টিকাদান কেন্দ্র থেকে আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পারবেন।


