ফের ভারী বৃষ্টির আশঙ্কা

মাগুরানিউজ.কমঃ

ওয়েব প্রতিবেদক-

আবার ভারী বর্ষণের আশঙ্কার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস মতে, রবিবারের পর দু-তিন দিন ধরে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমে বলেন, এই মুহূর্তে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে ৩০ জুলাইয়ের পর ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর কাল বা পরশু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।’

কী মাত্রার ভারী বর্ষণ হতে পারে? এই আবহাওয়াবিদ বলেন, ‘ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কী পরিমাণ বৃষ্টি হতে সেটি হিসাব করা এখনই সম্ভব না।

এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকার সৃষ্ট লঘুচাপটি বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

সংস্থাটি বলছে, এই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, বর্তমান অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: