মাগুরানিউজ.কমঃ
আকাশে আজ রোদের হাসি। সকাল থেকেই মেঘবিহীন আকাশ।নদীর জলে চিকচিক করছে রোদের আধো সোনালি রং। একটু একটু হাওয়া থাকায় জলে তিরতিরে ঢেউ চিকচিক করছে ফসফরাসের মতো। রাশিরাশি কচুরিপানার ফুলের উপর সোনালি ছোঁয়া। তাতে রঙেও রকমফের। তার নীচে সবুজপাতার উপরও আলতো করে এসে বসেছে রোদেরা। কয়েকদিনের বর্ষণ শেষে আজ হাসছে আকাশ। স্বস্তিতে খেটে খাওয়া মানুষ থেকে আপামর জনতা।


