মাগুরানিউজ.কমঃ
যশোরের অভয়নগরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় প্রথমার্ধে মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি গোল করে নিজ দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে কোটা সরকারি প্রাথমিক বিদালয়ের খেলোয়াড়রা একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলে মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষ বিজয়ী দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনদীপ ঘরাই।


