মাগুরানিউজ.কমঃ
পর্যাপ্ত বৃষ্টিতে জলাশয়গুলোতে পানি চলে আসায় পাট কেটে জাগ দিতে শুরু করেছেন মাগুরার কৃষকরা। আবহাওয়া অনুকূল হওয়ায় এবছর পাটের ফলন ভালো বলে জানান তারা। মাঠে মাঠে এখন আগাম পাট কাটা ও জাগ দেয়া শুরু হয়েছে। নতুন পাটও বাজারে উঠতে শুরু করেছে। তবে জেলায় পুরোদমে পাট কাটা এখানো শুরু হয়নি। পুরোদমে কাটতে আরো দুই সপ্তাহ সময় লাগবে। কৃষক ও কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন কয়েকদিন আগের বৃষ্টিতে পাট জাগ দেয়ার মত পানি ডোবা নালায় আছে।
জেলায় এবারে প্রথম থেকেই পাট চাষে অনুকুল আবহাওয়া বিরাজ করছে। কিছুদিন পরপর বৃষ্টি হওয়ায় আবাদের জন্য খুবই উপকার হয়েছে। আবার আবাদও ভাল হয়েছে।


