যার খোঁজে মাগুরাতে কৌতুহলি মানুষের ভিড় বাড়ছে

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

যারা ভাগ্যের পরিবর্তন করতে চান তাদেরকে সহযোগীতাও করতে চান মাগুরার উদ্যোক্তা কৃষকেরা।ম্যাক্সিকান ফল ড্রাগন চাষে সফল হয়ে মাগুরা সদরের প্রত্যন্ত গ্রাম রাউতড়া এখন রিতিমতো দেশের ‘ড্রাগন ষ্টার’, দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে।

মাগুরা নিউজ ‘ড্রাগন’ ফল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে। এরপর থেকেই মাগুরানিউজে প্রতিনিয়ত ফোন করে ড্রাগন ফল নিয়ে ব্যাপক খোঁজখবর শুরু হয়েছে। আশেপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকেও আসছেন কৌতুহলী মানুষেরা ম্যাক্সিকান ফল ড্রাগন দেখতে।

রাউতড়া গ্রামে কয়েকজন কৃষক এ ফলের চাষ শুরু করেছেন। এ গ্রামের কৃষক শওকত হোসেন প্রথম ড্রাগন চাষ করে আর্থিক স্বচ্ছলতা এনেছেন। বেশি লাভজনক হওয়ায় ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক কৃষকরা।

স্থানীয় চাহিদা মিটিয়ে এই ফল ঢাকা, যশোর, ঝিনাইদহ, নড়াইলসহ বিভিন্ন জেলায়ও বিক্রি হচ্ছে। প্রতিকেজি ড্রাগন ফল ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হয়। এছাড়া চারা বিক্রি করেও উপার্জন করছেন শওকত।

দেশে নতুন এই ফল পুষ্টিগুণ ও স্বাদের জন্য খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করছেন এসব কৃষকরা। ড্রাগন ফল চাষ করে যারা ভাগ্যের পরিবর্তন করতে চান তাদেরকে সহযোগীতাও করতে চান এসব উদ্যোক্তা কৃষকেরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিপনন শাখা মাগুরা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিধ আমিনুল ইসলাম জানান, সমন্বিত মানসম্মত প্রকল্পের আওতায় মাগুরায় ২০১৪ সালে প্রথম পরীক্ষামূলক আবাদ শুরু করা হয়। এবং আবাদ সফল এবং এটি লাভজনক হওয়ায় সাম্প্রতিককালে মাগুরায় ড্রাগন ফলের আবাদকে স্থানীয় চাষিরা অধিক গুরুত্বের সাথে নিয়েছে। ইতোমধ্যে জেলায় ত্রিশটি ক্ষেতে এই ফলের আবাদ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: