মাগুরানিউজ.কমঃ
গাজীপুরের কাশিমপুর নয়াপাড়ায় মাল্টি ফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহতের মধ্যে সাতজনের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত সাতজনের মরদেহ হস্তান্তর করা হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এল এ) মো. মাহমুদ হাসান জানান, হস্তান্তরকৃত মরদেহগুলোর মধ্যে রয়েছে মাগুরার শালিখা থানার গোবরা এলাকার আয়ূব আলী সর্দারের ছেলে ফায়ারম্যান আলামিন হোসেন (৩০)।
মো. মাহমুদ হাসান জানান, স্বজন ও কারখানা কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করেছে। নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


