৫ জানুয়ারি থেকে মাগুরায় ৩দিনব্যাপী ইজতেমা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে মাগুরায় শুরু হতে যাচ্ছে ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। যা শনিবার শেষ হবে। এ ব্যাপারে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে।

সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এ উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে।

ইজতেমা কমিটির সদস্য আবু সাইদ সাদী সংবাদমাধ্যমে জানান, ইজতেমা ময়দানজুড়ে থাকছে মুসল্লিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। খাবার পানি, ওযুখানা, টয়লেট ও নামাজের স্থানসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা।

এবারের ইজতেমায় ৩০টির বেশি জামাত হবে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজকরা। ইজতেমায় মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসবেন।

মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানিয়েছেন, মুসল্লিদের নিরাপত্তার জন্য ২ স্তরের নিরাপত্তা বেস্টনি তৈরি করা হবে। ইজতেমার শুরু থেকে শেষ পর্যন্ত ময়দান ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

৭ জানুয়ারি প্রধান জামাতে আম বয়ানের মধ্যে দিয়ে শেষ হবে আঞ্চলিক এ ইজতেমা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: