শুধু হলুদ আর হলুদ…., মাগুরায় সরিষা’য় বেজায় বাম্পার!

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
মাগুরায় এবছর সরিষা’য় বেজায় বাম্পার। জেলার চার উপজেলায় এ বছর ১০ হাজার ৮৬০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ১২০ হেক্টর, শালিখা উপজেলায় ৩ হাজার ৭৬৫ হেক্টর, শ্রীপুর উপজেলায় ৩৭৫ হেক্টর ও মহম্মদপুর উপজেলায় ৬০০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।
কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, চাষকৃত জমি থেকে প্রায় ১৩ হাজার ৪৬৬ মেট্রিক টন সরিষা উৎপাদিত হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ৯৫ শতাংশ জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউট (বারি) এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল বারি সরিষা-৯, ১৩, ১৪ ও বিনা সরিষা-৪ ও ৫ জাতসহ উচ্চফলনশীল টোরি-৭ জাতের সরিষার চাষ বাকি ৫ শতাংশ জমিতে স্থানীয় জাতের সরিষা চাষ হয়েছে।কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, স্থানীয় জাতে হেক্টর প্রতি ফলন হয় দশমিক ৫ থেকে দশমিক ৬ টন সেতুলনায় বিনা ও বারিসহ উচ্চফলনশীল জাতের সরিষায় ফলন হয় হেক্টর প্রতি দেড় থেকে ২ টন। উচ্চ ফলনশীন জাতের সরিষা চাষে কৃষকদের ব্যাপকভাবে উদ্বুদ্ধ করায় তারা এ বছর এটির চাষ বেশি করেছে। আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে কৃষকরা সরিষার ফলন ভালো বলে হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: