ঈদে মাগুরা ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে সর্বশান্ত ৪ পোশাককর্মী

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদকঃ

ঈদে মাগুরা ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে সর্বশান্ত ৪ পোশাককর্মী। অসুস্থ অবস্থায় গতকাল শুক্রবার রাতে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ওই চার পোশাককর্মী। দুর্বৃত্তরা তাদের কাছে থাকা বেতনের অর্থ, মোবাইল ও কাপড়ভর্তি ব্যাগ নিয়ে গেছে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তদের একজন মাগুরার মহম্মদপুরের ছোট জোকা গ্রামের হোসাইন মোল্লা জানান, ঢাকার একটি সোয়েটার কারখানা থেকে ঈদের ছুটিতে বাড়ি আসছিলেন তিনি ও সদরের বেরইল-পলিতা গ্রামের রহমান মোল্লা (২৫), গঙ্গানন্দপুরের নাজমুল মোল্লা (২৬) ও সত্যবানপুরের আলী আহম্মদ (২৬)।

আরিচা-দৌলতদিয়া ঘাট পার হয়ে শুক্রবার রাতে একটি লোকাল বাসে ওঠেন। কিছুদূর আসার পরে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছে থাকা বেতনের অর্ধলক্ষাধিক টাকা, কাপড়ভর্তি ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। আরিচা ফেরিঘাটে তারা চারজনই হকারের কাছ থেকে শশা কিনে খেয়েছিলেন। তাদের ধারণা ওই শশার মধ্যেই চেতনানাশক কিছু মেশানো ছিল। এ কারণে বাসে ওঠার পরপরই তারা চেতনা হারান।

বাসের সুপারভাইজার তাদেরকে শুক্রবার মধ্যরাতে মাগুরা সদর হাসপাতালের সামনে অজ্ঞান অবস্থায় নামিয়ে দেন। সেখান থেকে স্থানীয়রা তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করেন। আজ শনিবার সকালে তাদের জ্ঞান ফেরে।

এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, মাগুরা জেলার বাইরে ঘটনাটি ঘটেছে। তবু এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: