মাগুরানিউজ.কমঃ
আবহমান বাংলার চিরায়ত সৌন্দর্য নিয়ে আসে বর্ষা। বাংলা ষড়ঋতুর দ্বিতীয় ঋতু বর্ষাকাল। আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। হিসেবের খাতায় দু’মাস হলেও এর ব্যাপ্তি প্রায় চার মাস। চলছে বর্ষাকাল। এই বর্ষার প্রিয় অনুষঙ্গ ছাতা।
বর্ষায় কখনো কখনো হঠাৎ আকাশজুড়ে দেখা যায় মেঘের ঘনঘটা। কখনো আকাশ ছাপিয়ে বৃষ্টির ধারা নেমে আসে। তখন বৃষ্টির জল থেকে বাঁচতে আমরা ছাতা ব্যবহার করে থাকি। বর্ষা এলে ছাতা ছাড়া যেন এক মুহূর্তও চলে না।
শহরে ছাতার ব্যবহারের চেয়ে রেইন কোটের ব্যবহার বেশি। মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশাচালকরা বৃষ্টি থেকে রক্ষা পেতে রেইন কোট ব্যবহার করে থাকেন। এছাড়া ছোট ছেলেমেয়েরা রেইন কোট পরে স্কুলেও যায়।


