স্থবির মাগুরার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

স্থবির হয়ে রয়েছে মাগুরার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। মাগুরা-নড়াইল ও মাগুরা-যশোর আঞ্চলিক মহাসড়ক এবং মাগুরা-শ্রীপুর ও মাগুরা-মহম্মদপুর অভ্যন্তরীণ সড়কে বাস চলছে না।

এক বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সোমবার ও আজ মঙ্গলবার বাস চলাচল বন্ধ রেখেছেন বাসশ্রমিকেরা।

গতকাল সোমবার সকাল থেকে শ্রমিকেরা ওই দুটি আঞ্চলিক ও দুটি অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন এই চারটি সড়কপথে চলাচলকারী যাত্রীরা।

বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ সকাল ৯টার দিকে শহরের ঢাকা রোড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশের বাধার মুখে তাঁরা সেখান থেকে পিছু হটেন। এ সময় শ্রমিকেরা দোষীদের গ্রেফতারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ ও শ্রমিকেরা জানান, মো. সুজন (২৫) নামের এক বাসচালককে গত শনিবার (৩ জুন) মাগুরা সদর উপজেলার মালিক গ্রাম এলাকায় পিটিয়ে গুরুতর আহত করেন স্থানীয় দুই যুবক। নিহত সুজন মাগুরা-মহম্মদপুর সড়কে যাত্রীবাহী বাসের চালক ছিলেন। তিনি পৌরসভার পারলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। ওই দিন যাত্রী নিয়ে তিনি মাগুরা থেকে মহম্মদপুরে যাচ্ছিলেন। পথে মালিক গ্রাম এলাকায় ইফতারির সময় হলে বাস থামান তিনি। বাস থামানোর সময় স্থানীয় এক যুবকের বাইসাইকেলে বাসটি আঘাত করেছে এমন অভিযোগ তুলে দুই যুবক সুজনকে পিটিয়ে আহত করেন। পরে গুরুতর আহত সুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার ভোরে তিনি মারা যান।

সকালে এ খবর মাগুরায় পৌঁছালে শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা তাৎক্ষণিকভাবে ওই দুটি আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। দুপুরে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করে নানা স্লোগান দেন।

এ প্রসঙ্গে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ বিষয়ে বলেন, নায়েব মোল্লা (৩৫) ও সজীব মোল্লা (২৮) নামের স্থানীয় দুই যুবক ওই ঘটনার সঙ্গে জড়িত। আজও আমরা মোটর শ্রমিক ও বাস মালিক গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। দোষীদের আটকের চেষ্টা চলছে। শ্রমিকেরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেছিলেন। আমরা হতে দিইনি। তবে তাঁরা আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন।

এ বিষয়ে মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান গণমাধ্যমে বলেন, আমরা ধর্মঘট ডাকিনি। তবে ক্ষুব্ধ শ্রমিকেরা মাগুরার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছি।

ছবি- প্রতীকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: