মাগুরার ‘সুখি নীলগঞ্জ’র খামারে বিষ প্রয়োগ, হুমকিতে সম্ভাবনাময় উদ্যোগ!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার স্বপ্নবাজ এক উদ্যোগী-কর্মতৎপর মানুষের অনন্য প্রচেষ্টা ‘সুখি নীলগঞ্জ’ যা ইতিমধ্যেই আপন ভূবনে অনুসরনীয় হয়ে উঠেছে। কর্মকান্ডের অংশ হিসাবে মাগুরা সদর উপজেলার নরশিংহাটি গ্রামে সুখি নীলগঞ্জ’র একটি কৃষি প্রকল্পের অধীনে রয়েছে সুবৃহৎ মাছের খামার। শুক্রবার ভোররাতে অজ্ঞাত দূর্বত্তরা মাছের খামারে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে।
 
খামারের ব্যবস্থাপক সৈয়দ শাহজাহান কবির জানিয়েছেন, শুক্রবার ভোররাতে অজ্ঞাত দূর্বত্তরা মাছের খামারে বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে। শুক্রবার দুপুরের পরপরই খামারের মাছ ভেসে উঠতে থাকলে এসময় তিনি দ্রুত জেলেদের খবর দিয়ে জালটেনে মাছ উঠানোর চেষ্টা করেন। খামার থেকে প্রায় চার লাখ টাকার মরা রুই, কাতলা, সিলভারকার্প ও বাটা মাছ অপসারণ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং মরা মাছ পরীক্ষার জন্য মাগুরা জেলা মৎস্য কার্যালয়ে পাঠানো হয়েছে।

সুখী নীলগঞ্জ প্রকল্পের উদ্যোক্তা আজহারুল হক পিপুল ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি বড় উদ্যোগ বাঁধাগ্রস্থ করতে কে বা কারা শত্রুতা করে রাতে জলাশয়ে বিষ প্রয়োগ করে প্রকল্পটির ব্যাপক ক্ষতি সাধন করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠূ তদন্ত করে আসামীদের সনাক্তের দাবি জানিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা জানান, খবর পাওয়ার পর উপপরিদর্শক (এসআই) রিপনকে ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: