মাগুরানিউজ.কমঃ
শীত ও কুয়াশার কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, জ্বর ও কাশি রোগের প্রকোপ দেখা দিয়েছে। ১০০ বেডের সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ১০ জনের স্থলে শিশু ভর্তি রয়েছে প্রায় শতজনের কাছাকাছি। বেডের অভাবে মেঝেতে থাকতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে ।
জানা গেছে, জেলার চারটি উপজেলায় শীত ও ঘন কুয়াশার কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, জ্বর ও কাশি রোগের প্রকোপ দেখা দিয়েছে। এক মাস থেকে ৪ বছর বয়সী শিশুরা এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।


