মাগুরায় এবার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা হচ্ছে না। Magura news

বিশেষ প্রতিবেদক- 

দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা, ভাংচুর
অগ্নিসংযোগের কারণে এবার মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা অনুষ্ঠিত
হচ্ছে না। শহরের জামরুল তলা পূজা মণ্ডপ কার্যালয়ে মাগুরা জেলা
কাত্যায়নী পূজা উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার নেতারা সেখানে উপস্থিত ছিলেন। গৃহিত
সিদ্ধান্ত সাথে জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা একমত পোষন করেছেন বলে
জানিয়েছেন কাত্যায়নী পূজা উদযাপন কমিটির নেতারা ।
মাগুরা জেলা কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি বাংলাদেশ জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু বিষটির
সত্যতা নিশ্চিত করেছেন। পঙ্কজ কুন্ডু বলেন,‘দেশের বর্তমান পরিস্থিতির কারণেই এবার মাগুরা জেলার কোথাও কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হবে না। এ উপলক্ষে আমরা শুধুমাত্র ঘট পূজা করব’। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু এ প্রসঙ্গে বলেন, ‘কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যে
সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে আমরা এবার কাত্যায়নী পূজা না
করার এ সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত তিনি আরো বলেন, ‘সারাদেশের মধ্যে মাগুরায় সব থেকে
জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দেশের বাইরে থেকেও
অনেক দর্শনার্থী এই পূজা উপভোগ করতে আসেন। কিন্তু এবার দর্শনার্থীরা
সেই পুজা দেখা থেকে বঞ্চিত হবেন। এটি আমাদের কাছে অনেক কষ্টের তবু বাধ্য
হয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি’। শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার বলেন,‘যদিও এটা অত্যন্ত কষ্টের তারপরও দেশের বর্তমার অবস্থার কারণে জেলা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তার সাথে আমরা একমত পোষণ করছি’।
প্রসঙ্গত, বহু বছর ধরে মাগুরায় ঐতিহ্যবাহী এ কাত্যায়নী পূজা অনুষ্ঠিত
হয়ে আসছে। এটি মাগুরার একটি অন্যতম ঐতিহ্য। দেশ-বিদেশের লাখ লাখ
দর্শনার্থী এই পূজা উপভোগ করতে মাগুরাতে আসেন। দুর্গা পূজার ঠিক
একমাস পরে ব্যাপক জাকজমকপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে ১৯৫০ সাল থেকে জেলায়
এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা উপলক্ষে গোটা মাগুরা শহর বর্ণীল আলোক
সজ্জায় সজ্জিত হয়। মন্ডপগুলো সাজে দৃষ্টিনন্দন শৈল্পিক কারুকার্যে। চলে মাস ব্যাপী
মেলা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: