শালিখায় কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক –

মাগুরার শালিখায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায় (ভর্তুকি মূল্যে) কম্বাইন্ড হার্ভেস্টার নামক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উক্ত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা গোলাম মোঃ বাতেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃজেসমিন আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,বুনাগাতী ইউপি চেয়ারম্যান বক্তিয়ার লস্কর প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনটি অর্ধেক মূল্যে সর্বসাংদা গ্রামের কৃষক মোঃ জমজম মোল্যাকে প্রদান করা হয়েছে।
ভর্তুকির মাধ্যমে অর্ধেক মূল্যে মেশিনটি পেয়ে জমজম মোল্যা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন এখন থেকে স্বল্প সময়ে ও সাশ্রয়ী মূল্যে কম্বাইন্ড হার্ভেস্টার’র মাধ্যমে ধান কাটা ও মাড়াই করা যাবে।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: