মাগুরা জেলা পরিষদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতের নির্দেশ

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-

২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ২০নভেম্বর নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করে। প্রকাশিত ভোটার তালিকায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হোসেনসহ ১১ ইউপি সদস্যের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় তারা রিট করেন।

 

ভোটার তালিকায় বাদ পড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেনসহ ১১ ইউপি সদস্যকে দুই কার্যদিবসের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আজ বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ওই ১১ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তাসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মো. ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।

পরে ছিদ্দিক উল্যাহ মিয়া সংবাদমাধ্যমে বলেন, দুই কার্যদিবসের মধ্যে এই ১১ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সিইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: