বিশেষ প্রতিবেদক –
মাগুরায় দুইদিন ব্যাপী বাউল উৎসব রবিবার বিকালে শেষ
হয়েছে । বিশিষ্ট লালন সাধক ফকির মনোরঞ্জন সাইজির ৭ম মৃত্যু বাষির্কী উপলক্ষে
তার পুত্র অধ্যক্ষ তপন কুমার বসু এ অনুষ্ঠানের আয়োজন করেন । শনিবার রাতে মাগুরা
শহরের দোয়াড়পাড় কোকিল কুঞ্জে দুইদিন ব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়েছিল ।
জানাগেছে, উৎসবে মাগুরা. যশোর, ঢাকা ,ঝিনাইদহ, চুয়াডাংগা,কুষ্টিয়া সহ
বিভিন্ন জেলা থেকে ৩ শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন । দুইদিন ব্যাপী
বাউল উৎসবে লালন ও বাউল দর্শনের উপর বক্তব্য রাখেন লালন গবেষক ও বাউলরা। উৎসবে
বাউলও লালনগীতি পরিবেশন করেন প্রখ্যাত বাউল বিমল সাইজি , অধ্যক্ষ
তপন বসু , আভা রানী , আইয়ুব সাইজি ,নূর আলী , তমার তনু বসু প্রমুখ লালন
শিল্পীরা । বাউল ছাড়াও বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন । শনিবার রাতে
শুরু হয়ে রবিবার বিকালে শেষ হয় । চলে লালন ও বাউল গান। লালন ভক্তদের মধ্যে
শীতবস্ত্র বিতরন করা হয়। লালন সাধক ও ভক্তঅনুসারীদের পদচারনায় আখড়াবাড়িটি
মিলনমেলায় পরিণত হয়।
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

