ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মাগুরাতে পবিত্র শবেবরাত পালিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের কাছে সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত পবিত্র শবেবরাত।

বৃহস্পতিবার দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগীর মধ্যদিয়ে অতিবাহিত করেন।

মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলিমদের মতো বাংলাদেশের মুসলিমরাও বিশেষ মোনাজাত ও দোয়ায় শামিল হন।

সৌভাগ্যের এ রজনীতে মাগুরাসহ সারাদেশে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলিমরা কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য এবাদত-বন্দেগীতে মশগুল ছিলেন।

এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষগণ নফল রোজাও পালন করেন।

বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে রাতভর চলে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য এবাদত-বন্দেগী ও মোনাজাত।

রাতব্যাপী এবাদত, বন্দেগী, জিকির ছাড়াও পবিত্র এ রাতে মুসলমানগণ মৃত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: