মাগুরায় বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মানবন্ধন- সমাবেশ। Magura news

বিশেষ প্রতিবেদক –

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মানববন্ধন ও
সমাবেশ করেছে যুব ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখা। আজ সোমবার দুপুর ১২ টায়
মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ঐক্য
পরিষদের মাগুরা জেলা শাখার সভাপতি রাজেশ গোপালের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক অনুপ দত্ত’র সঞ্চালনায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু,অধ্যক্ষ সূর্যকান্ত
বিশ্বাস, বিপুল সরকার, সুদিপ্ত দাস, লিটন ঘোষসহ অন্যরা।
বক্তরা মুক্তিযুদ্ধে সকল শহীদ ও শহীদ বুদ্ধিজীবিদের আত্মার শান্তিকামনা করেন।
একই সাথে তারা শহীদ বুদ্ধিজীবিসহ মুক্তিযুদ্ধে গনহত্যার জন্য পকিস্তানকে
রাষ্ট্রীয়ভাবে বাংলাদের কাছে ক্ষমা চাওয়ার দাবী জানান। পাশাপাশি
মাগুরাসহ সারাদেশের যুদ্ধাপরাধী ও রাজাকারদের তালিকা প্রকাশ করে অবিলম্বে বিচার
ও শাস্তি দাবী জানান বর্তমান সরকারের প্রতি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: